কুশিয়ারার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে

হবিগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ২৩:০০আপডেট : ১২ জুলাই ২০১৯, ২৩:০৪

কুশিয়ারাতে পানি বাড়ায় তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে নিম্নাঞ্চল (ছবি– প্রতিনিধি)

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় এ জেলার নবীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আতঙ্কের কিছু নেই। জান-মাল রক্ষায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

বিভিন্ন স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জে কুশিয়ারা নদীর তীরবর্তী অনেক বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাউবোর কর্মকর্তারা বালুর বস্তা ফেলে বাঁধ আটকানোর চেষ্টা করছেন। এ উপজেলার দিগলবাক, পার্কুল, আলীপুর, করিমপুর, ইনাতগঞ্জ, কসবা, নতুন কসবা, কাতিয়া, ফেসি, আটগর, মাধবপুর, কারনিছড়, জলালপুর, সৈয়দপুর, ফাইলগাঁও, পুরান আলাকন্দিসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

হবিগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর ঝুঁকিপুর্ণ পারকুল এলাকায় রাস্তার ওপরে পানি ওঠায় পাউবোর পক্ষ থেকে বালির বস্তা ফেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে খোয়াই নদীতে পানির প্রবাহ স্বাভাবিক; কোনও ধরনের বিপদের ঝুঁকি নেই।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম