সিরিজ বোমা হামলার বিচার অবশ্যই হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৭:১০আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৭:৫৭

সুনামগঞ্জে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমএ মান্নান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার বিচার অবশ্যই হবে। আইন অনুযায়ী এ ধরনের সব ঘটনার বিচার হবে। আমরা আইনের বিচারে বিশ্বাসী। এর জন্য ধৈর্য ও সহিষ্ণুতা প্রয়োজন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে নারী শিক্ষার অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধৈর্য ও সহিষ্ণুতা রয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন সিরিজ বোমা হামলাকারীদের বিচার হবে। হামলাকারীরা নিজেদের জানান দিতে ৬৩ জেলায় ওই হামলা করেছিল। তাদের আমরা খুঁজে বের করবো। আইন অনুযায়ী তাদের উচিত শাস্তি দেওয়া হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পরিকল্পনামন্ত্রীর স্ত্রী জুলেকা মান্নান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম