শিগগিরই শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণ শুরু: বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৮:২৫আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৯:২৬

কথা বলছেন বিমান প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ‘শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমানে কোনও যাত্রীর লাগেজ যাতে খোয়া না যায়, সেজন্য সার্বক্ষণিক মনিটরিং হয়। তৃতীয় টার্মিনাল নির্মিত হলে সেবার মান আরও বাড়বে।’

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নে স্কুল ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মো. মাহবুব আলী বলেন, ‘এবার হজযাত্রায় কোনও যাত্রী হয়রানির শিকার হননি। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হজযাত্রীদের সেবা দেওয়া হয়েছে। আর এ কাজ সার্বক্ষণিক মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

যাত্রীসেবার মান বৃদ্ধি অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘শুধু হজের ক্ষেত্রে নয়, সবসময় যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এ সময় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মামুন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী