মিয়ানমারের ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত

সিলেট প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩১

কিনব্রিজ পরিদর্শনে রবার্ট মিলার, সঙ্গে মেয়র আরিফুল হক (ছবি– প্রতিনিধি) নিজ দেশে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কিনব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আর্ল রবার্ট মিলার বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে সেখানে পরিবেশ তৈরি করতে হবে; যাতে রোহিঙ্গারা দেশে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির সরকারের ওপর বিশ্ব সম্প্রদায়ের চতুর্মুখী চাপ অব্যাহত রাখতে হবে; যা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় করে আসছে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে; যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্বুদ্ধ হয় এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারে।’ এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান