নবীগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার ১

হবিগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫

গ্রেফতার কাশেম (সাদা গেঞ্জি পরা) হবিগঞ্জের নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার দাস ও উপ-পরিদর্শক (এসআই) ফখরুজ্জামানের ওপর হামলার এজাহারভুক্ত আসামি হাবিবুর রহমান কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলার বানিয়াচং উপজেলার ঈদগাহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আব্দুস শহীদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামছুল ইসলাম ও এসআই কাওছার আহমেদসহ পুলিশের একটি টিম ঈদগাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে কাশেমকে গ্রেফতার করে।
ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কাশেম পুলিশের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। সে সন্ত্রাসী সোহানুর রহমান মুসার একান্ত সহযোগী।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আউশকান্দিতে সন্ত্রাসী সোহানুর রহমান মুসাকে গ্রেফতার করতে যান নবীগঞ্জ থানার ওসি-তদন্ত উত্তম কুমার দাস ও এসআই ফখরুজ্জামান। এসময় তারা সন্ত্রাসীদের হামলার শিকার হন। ঘটনার দিন রাতেই ১৭ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন...
নবীগঞ্জে গ্রেফতার অভিযানে ওসি-এসআই’কে কোপালো সন্ত্রাসীরা

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম