দিরাইয়ে হাওরে নৌকা ডুবে চার শিশু নিহত, নিখোঁজ ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯

নিহতদের ঘিরে মানুষের ভিড় (ছবি– প্রতিনিধি)

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা ডুবে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে এ ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহত চার শিশুর মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলো–উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২) ও বদরুল মিয়ার ছেলে আবির (৩)। বাকি দুজনের নাম পাওয়া না গেলেও জানা গেছে, একজন নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে ও অন্যজন পেরুয়া গ্রামের ফিরুজের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ জন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।’

রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজোয়ান খান বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। দিরাই থানার পুলিশও ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে আবহওয়া খারাপ থাকায় হাওর পথে যেতে অনেক সমস্যা হচ্ছে।’

ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলের পথে রয়েছে। এখন পর্যন্ত চার জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।’

/আইএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী