হবিগঞ্জে পুলিশ-সিএনজি শ্রমিক সংঘর্ষ, ওসিসহ আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৫

হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে সিএনজি অটোরিকশা আটকের জেরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত সাত পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের ভয়ে আহত শ্রমিকরা হাসপাতালে না গিয়ে প্রাইভেট চিকিৎসা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দিয়ে আসছিল হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিরপুর বাজার থেকে দুটি সিএনজি অটোরিকশা আটক করে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত পুলিশ সদস্যরা হলেন- শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন, এসআই মাসুক মিয়া, এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল মো. রিফাত, আমিনুল হোসেন, রফিকুল ইসলাম ও নিশান কান্ত দেব।
এ ব্যাপারে বাহুবল সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন জানান, সরকারি কাজে শ্রমিকরা বাধা দেওয়া সঠিক হয়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ হাইওয়ে সড়কে দুটি সিএনজি আটক করলে শ্রমিকরা সিএনজি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হলে আমি (ওসি)সহ সাত পুলিশ সদস্য আহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী