পেঁয়াজ নেই, তাই সিলেটে ট্রাক সেলও নেই

সিলেট প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ১১:২৩আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১২:২০

ট্রাক সেল খোলা বাজারে পেঁয়াজ বিক্রির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সিলেট কার্যালয়ে কোনও পেঁয়াজ নেই। এছাড়া টিসিবির কাছে যে সয়াবিন তেল, চিনি, ডাল রয়েছে তা বর্তমান বাজার থেকে একটু দাম বেশি হওয়ায় সেগুলো খোলা বাজারে বিক্রি করাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন টিসিবি সিলেট কার্যালয়ের অফিস প্রধান ইমসাইল মজুমদার।

তিনি বলেন, ‘আমাদের কাছে পেঁয়াজ নেই। তবে অন্যান্য পণ্য থাকলেও এর দাম কিছুটা বেশি হওয়ায় আমরা সেগুলোও বিক্রি করতে পারছি না। বর্তমান বাজারে পেঁয়াজের চাহিদা অনেক বেশি। অথচ আমাদেরকে পেঁয়াজ দেওয়া হয়নি। পেঁয়াজ পাওয়ার পর টিসিবি ট্রাকে করে পণ্য বিক্রি করবে খোলা বাজারে।’

তিনি আরও বলেন, টিসিবি পণ্য যারা ট্রাকে করে বিক্রি করে তারাও বাজারে নামছেন না। কারণ টিসিবির কাছে যে চিনি, ডাল ও সয়াবিন তেল রয়েছে তা বাজারের দামের চেয়ে কিছুটা বেশি হওয়ায় ক্রেতাদের কাছে চাহিদা অনেক কম। সংশ্লিষ্টদের কাছে পেঁয়াজ সরবরাহ করতে যোগাযোগ করলেও তারা এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি।

সিলেটের বাসিন্দা নাজমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পেঁয়াজের দাম যেভাবে জাম্প দিচ্ছে তাতে সাধারণ মানুষের দুর্ভোগের সীমা নেই।’ সিন্ডিকেট করে যারা পেঁয়াজ সংগ্রহ করে রেখেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সেইসঙ্গে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন:

খুলনায় টিসিবি’র পণ্য তালিকায় নেই পেঁয়াজ

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের