জি কে গউছের নামে ভুয়া ইউটিউব চ্যানেল, থানায় জিডি

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১০:৪৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১১:০৪

জি কে গউছ বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছের নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। সম্প্রতি কে বা কারা ‘Alhaj Gk Gouse’ নামে একটি  ভুয়া ইউটিউব চ্যানেলটি খুলেছে। বিষয়টি জি কে গউছের নজরে আসলে তিনি বুধবার (১৬ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, জি কে গউছের নামে কোনও ফেসবুক আইডি নেই। তিনি ফেসবুক ব্যবহার করেন না। এর আগে তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছিল। বিষয়টি নজরে আসলে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি  হবিগঞ্জ সদর থানায় জিডি করা হয়।

জিডির কপি সম্প্রতি 'Alhaj Gk Gouse' নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলটির ধারক, বাহক ও পরিচালনাকারী জি কে গউছ নন। কেউ হীন উদ্দেশ্যে এই ভুয়া ইউটিউব চ্যানেলটি খুলেছে। এই চ্যানেল থেকে প্রচারিত কোনও তথ্য, স্থির চিত্র বা ভিডিও’র সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই। এই ভুয়া  চ্যানেলটি বন্ধ করতে এবং এর সঙ্গে  জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসুক আলী জানান, জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী