হবিগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, গুরুতর আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ০০:০২আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০০:১৪

ট্রেনের ধাক্কায় দুমড়ানো মাইক্রোবাস হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১০ যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জের লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।

ওসি লিয়াকত আলী জানান, আখাউড়া থেকে সিলেটগামী একটি লোকাল ট্রেন এবং সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসের গুরুতর আহত যাত্রীদের প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের