বাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর দাফন সম্পন্ন

সিলেট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ০০:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০১:৩৩

মনসুর আলী বাংলা ট্রিবিউনের সাংবাদিক মনসুর আলীর (৩২) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে কঠালপুর উত্তরপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কাঁঠালপুর উত্তরপাড়া গ্রামের শমস উদ্দিনের ছেলে।

মনসুর আলীর ছোট ভাই সালেক আহমদ জানান, রবিবার রাত ৯টার দিকে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছায়। এরপর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে মনসুর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মনসুর আলীর জানাজা মনসুর আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন।

পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে মনসুর সবার বড় ছিলেন। তার বাবা ও মা বেঁচে আছেন।

হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হতে পারে মনসুরের: চিকিৎসক

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক