বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১৮:১৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৮:১৪

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জাপান: প্রবাসীকল্যাণমন্ত্রী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজার এখন অনেক বেশি সম্প্রসারিত হচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে দক্ষ কর্মীদের চাহিদা। ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৫টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেবে জাপান সরকার। এছাড়াও অবৈধভাবে বিদেশ পাঠানো ও জালিয়াতির অভিযোগে ১৬৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে সিলেটের সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বিভিন্নভাবে যারা লিবিয়াতে গিয়েছিল তারা এখন ফেরত আসছে। এর কারণ তারা অবৈধ পথে সেখানে গিয়েছিল। যারা দেশে আসতে শুরু করেছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে। নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ সরকার খুবই আন্তরিক। যদিও তারা অবৈধ পথে বিদেশ গিয়েছিল, তারপরও তারা আমাদের দেশেরই সন্তান তাই তাদের যথাসাধ্য সহযোগিতা করবে সরকার। এমনকি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের প্রত্যেককে ১ হাজার ৪শ’ ডলার করে সহায়তা দেবে।’

সম্প্রতি সৌদি আরবে নির্যাতিতা নারীদের ভিডিও বার্তা সম্পর্কে ইমরান আহমদ বলেন, ‘সৌদি আরবে যেসব নারীরা সমস্যার মধ্যে রয়েছেন তাদের উদ্ধারে সেখানকার হাইকমিশন কাজ করছে। সেই সঙ্গে এই সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান