শেখ হাসিনা মেডিক্যালের অনিয়ম তদন্তে দুদক

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:১৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬





শেখ হাসিনা মেডিক্যাল কলেজে অভিযানে দুদক কর্মকর্তারা হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মালামাল ক্রয়ে প্রায় ৯ কোটি টাকার অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এরশাদ মিয়ার নেতৃত্বে ৪ সদস্যের এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কমিটির সদস্যরা কলেজ ক্যাম্পাসে গিয়ে অভিযান চালিয়েছে।

অভিযানের সময় তারা ২০১৭-১৮ অর্থ-বছরে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণ পর্যবেক্ষণ করেন। প্রতিটি জিনিসের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন তারা। অভিযানের সময় অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানকে কলেজে পায়নি প্রতিনিধি দল। ১০ ডিসেম্বর পর্যন্ত তিনি ছুটিতে আছেন বলে কলেজ সূত্র জানিয়েছে।
শেখ হাসিনা মেডিক্যাল কলেজে অভিযানে দুদক কর্মকর্তারা অভিযান পরিচালনাকারী দলটি আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তীতে বড় পরিসরে অভিযান চালাবে দুদক।
এর আগে ২ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব (নির্মাণ ও মেরামত অধিশাখা) মো. আজম খানকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি করা হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শেখ হাসিনা মেডিক্যাল কলেজে অভিযানে দুদক কর্মকর্তারা উল্লেখ্য,২০১৭-১৮ অর্থ-বছরে দরপত্রের মাধ্যমে মেডিক্যাল কলেজটির মালামাল কেনার জন্য মোট ১৫ কোটি ৫০ লাখ টাকা পায় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে ভ্যাট ও আয়কর খাতে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এক কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৭৪৮ টাকা। মালামাল ক্রয়ে ব্যয় দেখানো হয় ১৩ কোটি ৮৭ লাখ ৮১ হাজার ১০৯ টাকা। তবে বাস্তবে ওই মালামালের মূল্য ৫ কোটি টাকার বেশি নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আরও পড়ুন...

শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ৯ কোটি টাকার অনিয়মের অভিযোগ

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী