আ. লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭

১৪৪ ধারা সুনামগঞ্জের ছাতকে একই দিনে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতক শহর ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির বলেন, ‘ছাতক শহরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপ সভার আয়োজন করে। এরপরই সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি’র গ্রুপ পাল্টা কর্মসূচি ঘোষণা করে। তাই শহর এবং আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছি।’

ওসি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানাতে এবং প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শহরের মণ্ডলীভোগ দলের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপ। এ ঘোষণার পরই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি’র গ্রুপ একই দিনে শহরের মন্টু বাবুর পাবলিক খেলার মাঠে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এতে শহরে উত্তেজনার সৃষ্টি হয়। এঘটনাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি