আ.লীগে দূষিত রক্ত থাকবে না: ওবায়দুল কাদের

হবিগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ১৫:০৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩

হবিগঞ্জে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগকে ক্লিন ইমেজ দিতে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগে কোনও দূষিত রক্ত থাকবে না। দূষিত রক্ত মুক্ত করে দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টিতে রূপান্তর করতে শেখ হাসিনার শুদ্ধি অভিযান সফল করতে হবে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে মাইনরিটিদের সরকার বলে যে উক্তি করেছেন তা হাস্যকর বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি মাইনরিটিদের ওপর যে অত্যাচার করেছে, তা একাত্তরের বর্বরতার সঙ্গে তুলনীয়। একমাত্র শেখ হাসিনার সরকারই মাইনরিটিবান্ধব সরকার।

হবিগঞ্জে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অতিথিরা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ প্রমুখ।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হ‌বিগঞ্জ জেলার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে অ্যাড‌ভো‌কেট মো. আবু জা‌হির সভাপতির ও আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ