ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ২৩:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২৩:৫৪

সুনামগঞ্জ সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কুঠি মিয়া (২৪) নামের এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণবাজারে এ ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ও ছাতক থানার ওসি মোস্তাফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুঠি মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ছাতক উপ‌জেলার ধারণ  গ্রামের বশর মিয়ার কলোনিতে থাকেন। ধারণবাজা‌রে মজনু মিয়ার অটো রাইসমিলে শ্রমিকের কাজ করতেন। রবিবার রাইসমিল এলাকায় এক‌টি গা‌ছের ডাল কাটতে গি‌য়ে বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অটো রাইসমিলের মালিক কাকুরা গ্রামের মজনু মিয়া জানান,   কুঠি মিয়া আজ তার মিলে কাজে ছিলেন না। 

ইউপি চেয়ারম্যান জানান, কুঠি মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের আসকুড়ি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের