সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২০, ১৬:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:০১

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জ পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শহরের প্রিয়াঙ্গন মার্কেটে নির্মাণ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মিয়া (২০) সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের নূরপুর আলমপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিল্ডিংয়ের মালিকপক্ষ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, শহরের হাছন নগরস্থ প্রিয়াঙ্গন মার্কেটের দোতলায় বিল্ডিং নির্মাণ কাজ চলছিল। ওই শ্রমিক লোহার রড নিয়ে যাওয়ার সময় হোঁচট খায়। এসময় রড পাশের ৩৩ কেবির বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মার্কেট কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের