সিভিল সার্জনের বদলির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১২:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১২:৪৭

 

সিভিল সার্জনের বদলির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন যোগদানের ১৯ দিনের মধ্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদ কল্লোলকে বদলির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামকণ্ঠ পাঠক ফোরাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা, সিভিল সার্জনের বদলির আদেশকে অনৈতিক ও অযৌক্তিক বলে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, সাংবাদিক মাছুম হেলাল, হিমাদ্রি শেখর ভদ্র কুদরত পাশাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

একই দাবিতে শহরের হাছননগর এলাকায় সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, নিয়োগের ১৯ দিনের মধ্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদকে বদলি করে কর্তৃপক্ষ। জানা যায়, চলতি মাসের ৯ জানুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলজে হাসপাতাল থেকে তাকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়। পরে ২৮ জানুয়ারি তাকে আবার মৌলভীবাজার জেলার সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়। সুনামগঞ্জে সিভিল সার্জন হিসেবে যোগদানের পর সুনামগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। সদর হাসপাতালসহ পুরো জেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বেশকিছু কার্যকর পদক্ষেপও গ্রহন করেন। ডাক্তার সংকট নিরসনের পাশাপাশি ও সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির জন্যও বিভিন্ন পদক্ষেপ নেন তিনি। এতে সাধারণ মানুষ আশার আলো দেখতে পায়। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে তাকে বদলি করায় সাধারণ মানুষ আশাহত হয়।

আর ওপড়ুন:
নিয়োগের ১৯ দিনের মধ্যে সিভিল সার্জন বদলি

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম