নারী কেলেঙ্কারির অভিযোগে দুই আইনজীবী বরখাস্ত

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৭

নারী কেলেঙ্কারির অভিযোগে দুই আইনজীবী বরখাস্ত নারী কেলেঙ্কারির অভিযোগে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যকে দুই বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ।

বরখাস্তকৃত দুই আইনজীবী হলো, হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল কালাম ও অ্যাডভোকেট আবুল খায়ের আজাদ।

অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ বলেন, ‘নারী সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে সংগঠনের নিয়ম অনুযায়ী কার্যনির্বাহী কমিটির বিশেষ জরুরি সভায় তাদেরকে শোকজ করা হয়। শোকজের সন্তোষজনক কোনও জবাব দিতে না পারায় তাদেরকে সমিতি থেকে দুই বছরের জন্য বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় তলায় সরকারি বরাদ্দ এপিপির কক্ষে দরজা বন্ধ অবস্থায় এক নারীর সঙ্গে পাওয়া যায় অ্যাডভোকেট আবুল কালামকে। বিষয়টি জানাজানি হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে এ ঘটনায় পুলিশ তাকে আটক করে।

অপরদিকে গত ৭ জানুয়ারি অ্যাডভোকেট আবুল খায়ের আজাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন এক ছাত্রী। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন বিয়ের আশ্বাস দিয়েও বিয়ে না করায় বাধ্য হয়ে ধর্ষণ মামলা করেন ওই নারী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী