করোনাভাইরাস: ছাতকের পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২০, ১৩:২৮আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৩:২৮

 

সুনামগঞ্জ সুনামগঞ্জের ছাতক পৌরসভার নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। তার উদ্যোগে ছাতক পৌর এলাকার ১০টি জনবহুল স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। চারবারের নির্বাচিত মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসী।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের পৌর পয়েন্ট, চাদনীরঘাট, পুরাতন কাস্টমস রোড,পেপারমিল পয়েন্ট, নোয়ারাইবাজার, শিববাড়ি পয়েন্ট, পৌরসভা, উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। এসব বেসিনে একটি কাপড় কাচার সাবান ও তোয়ালে দেয়া রয়েছে।

পৌর পয়েন্ট উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ বেশ কয়েকটি স্থানে সতর্কতামূলক সাইনবোর্ডসহ বেসিন স্থাপন করেছে।

মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানয়ে পৌরবাসী জানান, এই দুর্যোগের সময় সবাই নিজ নিজ নিরাপত্তায় সচেষ্ট হলেও পৌর মেয়র আবুল কালাম হাত ধোয়ার সাবান, হাত মুছার টাওয়েলসহ একটি সচেনতামূলক সাইনবোর্ড দিয়ে নাগরিকদের সচেতন করছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

ছাতক সরকারি কলেজের ছাত্র ইয়াছিন মিয়া বলেন, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সবাই ভীত। পৌর মেয়র নাগরিকদের সুরক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে মানুষ কিছুটা হলেও সচেতন হবে।

কর্মজীবি নারী ফারজানা হোসেন বলেন, সব জনপ্রতিনিধি যদি এমন উদ্যোগ নিতেন তাহলে এ দুর্যোগের সময় মানুষ কিছুটা হলেও রক্ষা পেতো।

ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমন থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য এ কার্যক্রম শুরু করেছি। যতদিন করোনা ভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই সেবা দেওয়া হবে।’

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় হাত ধোয়ার ব্যবস্থা করায় নাগরিকরা অনেকটা সুরক্ষা পাবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম