সুনামগঞ্জের সেই প্রবাসীকে বিধি মেনে দাফন

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ২০:৫৪আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৫৪

সুনামগঞ্জ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে ওমান ফেরত প্রবাসী জয়নাল আবেদীনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, সামরিক বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা ও স্থানীয়রা বলেন, তার করোনা আক্রান্ত হওয়ার কোনও উপসর্গ ছিল না।

মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, ‘বিকাল ৫টায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সুরক্ষা পোশাক পরে সরকার নির্দেশিত নিয়মে তাকে দাফন করে।’

সিভিল সার্জন মো. শামছ উদ্দিন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তাকে দাফন করা হয়েছে। নিহতের করোনা সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম