ওসমানী হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসক আইসোলেশনে

সিলেট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২০, ০৯:০২আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:১৬

করোনা আইসোলেশন ওয়ার্ড করোনাভাইরাসে আক্রান্ত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে ভর্তি করা হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার বলেন, রাত সাড়ে ১০টার দিকে হোম কোয়ারেন্টিনে থাকা চিকিৎসকের শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি