গরুচোর সন্দেহে পিটিয়ে খুন, ৬ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২০, ১২:২৩আপডেট : ৩০ মে ২০২০, ১২:২৬

লোকমান হোসেন ভারতে গরুচোর সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ছয় দিন পর তার মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজিবি-র উপস্থিতিতে লোকমান হোসেন (৩২) নামের ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মোহন এলাকায় ফুফুর বাড়ি যাচ্ছিলেন হবিগঞ্জর বাসিন্দা লোকমান হোসেন। পথে ত্রিপুরা রাজ্যের গোপালনগর এলাকায় এক দল ভারতীয় নাগরিক তাকে গরুচোর আখ্যা দিয়ে বেধড়ক মারধরের পর একটি জঙ্গলে ফেলে চলে যায়। খবর পেয়ে ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

লোকমানের লাশ ফিরিয়ে আনতে বুধবার বিকালে বাংলাদেশের সীমান্তবর্তী মোহনপুরে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর ১২০ ব্যাটালিয়নের মোহনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শশি কান্ত। বাংলাদেশের পক্ষে নেত্বত্ব দেন ৫৫ বিজিবি-র ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।

ওই বৈঠকে বিজিবি ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া লাশ হাস্তান্তরে অনীহা প্রকাশ করলে কোনও সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। পরে শুক্রবার সন্ধ্যায় ফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ ময়নাতদন্ত রিপোর্টসহ বিজিবি-র  উপস্থিতে কাশিমনগর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

বিজিবি-র ৫৫ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক নাসির উদ্দিন লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ