সুনামগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২০, ১৬:৪৮আপডেট : ০৬ জুন ২০২০, ১৬:৫৩

সুনামগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু সুনামগঞ্জের ছাতকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হিরা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপাড় এলাকার বাসিন্দা।

শনিবার (৬ জুন) সকালে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার (৪ জুন) তার করোনা শনাক্ত হয়। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (৫ জুন) করোনা উপসর্গ নিয়ে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত ছাতকে তিন জনের মৃত্যু হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম