শ্রীমঙ্গল জামে মসজিদের ইমামসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুন ২০২০, ২০:৫১আপডেট : ২১ জুন ২০২০, ২০:৫১

করোনাভাইরাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ জুন) ঢাকা ল্যাব থেকে এই চার জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ আবু নাহিদ।

এ নিয়ে এই উপজেলায় মোট ৪২ জন ভাইরাসটিতে আক্রান্ত হলেন। এর মধ্য ২৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন দুই জন।

ডা. মোহাম্মদ আবু নাহিদ জানান, নতুন শনাক্ত চার জনের মধ্যে একজন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী (৫৫)। বাসা পৌর শহরের আর কে মিশন রোডে। একই সড়কের ৪১ বছর বয়সের একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার (২৮) আক্রান্ত হয়েছেন। তিনি থাকেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে। অন্য একজন ৩৫ বছরের যুবক। তার বাড়ি শহরের জেটি সড়কে।

তিনি আরও জানান, এদের শরীরে করোনা উপসর্গ থাকায় গত ১৮ জুন তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল আইইডিসিআরে। সেখান থেকে তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তারা এখন নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে আছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ