হবিগঞ্জে চিকিৎসকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ০৩:৩০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ০৩:৩৪

এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান লাইসেন্স ও ল্যাব টেকনোলজিস্ট না থাকায় হবিগঞ্জ শহরের এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মো. শামসুদ্দোহাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) বিকালে শহরের শায়েস্তানগর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

দণ্ডপ্রাপ্ত ডাক্তার সামসুদ্দোহা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাউতলি ছমির মুন্সিহাট গ্রামের আবুল খায়ের মো. নোমানের ছেলে। এদিকে, অভিযান টের পেয়ে পার্শ্ববর্তী রোকেয়া ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে সটকে পড়ে মালিক ও কর্মচারীরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা জানান, ডা. সামসুদ্দোহা পরিচালিত এভারগ্রিন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই চলছিল। এছাড়াও কোনও ল্যাব টেকনোলজিস্ট না রেখে তারা নিজেরাই বিভিন্ন ধরনের মনগড়া পরীক্ষা-নিরীক্ষা করে আসছিল।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিকে লাইসেন্স ও ল্যাব টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে ব্যবসা করার জন্য বলা হয়েছে। অন্যথায় পরবর্তী অভিযানে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল
চাকরি ফিরে পাচ্ছেন টিপকাণ্ডে বরখাস্ত সেই কনস্টেবল
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে ২ জওয়ান নিহত
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
‘যোগ্যতার অভাবে নয়, কাঠামোগত বাধায় কর্মক্ষেত্রে নেতৃত্বে পিছিয়ে নারীরা’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন