গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:২৬

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়কে চলছে বিনামূল্যে মাস্ক বিতরণ করোনা সংক্রমণ রোধে মৌলভীবাজারের বিভিন্ন সড়কে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইনে (২০১৮) ২৮ টি পৃথক মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন, আসমা উল হুসনা, মৌসুমী আক্তার, হুমায়রা সুলতানা, অর্ণব মালাকার ও শামীমা আফরোজ মারলিজ।

এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য সড়কে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি