মাধবপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮

দুর্ঘনাস্থলে উদ্ধার তৎপরতা ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নুরুল আমিন লিওন (১৮) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রবিবার সকালে উপজেলার রিয়াজনগর এলাকায় চট্টগাম থেকে সুনামগঞ্জগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো ভ-১১-০৯৭৬) ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ট ১৩-০৬৭৯) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ধনমুড়ি গ্রামের নুরুল আমিন লিওন নিহত হন। এ সময় তার সহকারী একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাহাব উদ্দিনসহ (২২) বাসের ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের