লন্ডন থেকে ১৬৫ যাত্রী সিলেটে

সিলেট প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ১১:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১১:৪৩

বিমান লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নেমেছেন ১৬৫ জন যাত্রী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় যাত্রীবাহী বিমানটি সিলেটে আসে। যাত্রীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে সিলেট ওসমানী বিমানবন্দরে থাকা স্বাস্থ্য বিভাগের একটি দল। তবে যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট রয়েছে তাদের বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা করার পর ছেড়ে দেওয়া হয়।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ টিম সিলেট ওসমানী বিমানবন্দরে কাজ করে যাচ্ছে। তারা যাত্রীদের সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রামণ আছে কিনা তা খতিয়ে দেখছে। লন্ডন থেকে আগত করোনা নেগেটিভ যাত্রীদের কিছু নির্দেশনা ও পরীক্ষা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়াও তাদের বাধ্যতামূলক সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’

তিনি আরও জানান, লন্ডন থেকে আগত যাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি ২০২ ফ্লাইটে করে ১৬৫ জন বাসিন্দা সিলেট এসেছেন। তাদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের একটি দল।’ 

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বুধবার সাংবাদিকদের জানান, যুক্তরাজ্য থেকে কোনও বিমানযাত্রী কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

মন্ত্রী জানান, যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীর জন্য আলাদা লাইন করা হবে এয়ারপোর্টে। যাদের কভিড নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের সেখানেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল এখনি বন্ধ করছে না সরকার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম