এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার অভিযোগ গঠন ১০ জানুয়ারি

সিলেট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৭:০৯

সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের ওপর নারাজি প্রদানে বাদী পক্ষকে এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত। মামলার অভিযোগ গঠনের জন্য ১০ জানুয়ারি সময় নির্ধারণ করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক আসামিদের উপস্থিতিতে এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশেদা সাইদা খানম জানান, মামলার বাদীপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচার কাজ শুরু হবে।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। পরে শাহপরান থানা পুলিশ ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে।

রবিবার শুনানি শেষে বাদী পক্ষকে নারাজির সময় দেওয়া হয়। এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামি শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুন...

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলা স্থানান্তর

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী