বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ২০:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ২০:৫১

সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সোহেল মিয়া (৩২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সদর উপজেলার শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন সোহেল মিয়া। একই সময় ঢাকা থেকে সুনামগঞ্জগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শান্তিগঞ্জ আসার পর সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সোহেল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। অটোরিকশায় তিনি একাই ছিলেন।

সোহেল মিয়ার বাড়ি সিলেটের লালাবাজার এলাকায়। তিনি সুনামগঞ্জে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মামুন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম