হবিগঞ্জে ২১ কার্যদিবসে ১৩০ নারী-শিশু মামলার নিষ্পত্তি

হবিগঞ্জ সংবাদদাতা
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২


হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২১ কার্যদিবসে রেকর্ড পরিমাণ ১৩০টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়টিকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন ঘটনায় আদালতের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে বলেন মনে করছেন মামলার বাদী ও বিবাদীরা।

১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩০টি মামলার নিষ্পত্তি করতে গিয়ে ২১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সবগুলো মামলারই নিষ্পত্তি করেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাস।

আদালত সূত্রে জানা যায়, বিপুল সংখ্যক নিষ্পত্তিকৃত মামলার মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা বেশ কয়েকটি মামলাও রয়েছে। এর মধ্যে ২০০২ সালের চারটি, ২০০৩ সালের একটি, ২০০৭ সালের একটি, ২০০৯ সালের একটি, ২০১০ সালের একটি, ২০১১ সালের ৯টি, ২০১২ সালের ৯টি, ২০১৩ সালের ১২টি, ২০১৪ সালের ১৭টি, ২০১৫ সালের ৩৪টি, ২০১৬ সালের ৩০টি ২০১৭ সালের ২৯টি ২০১৮ সালের ৪৩টি ২০১৯ সালের ৪৫টি ২০২০ সালের ৩৩টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসেও ২১৮ টি মামলা নিষ্পত্তি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাস।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাসিম মোল্লা মাসুম বলেন, হবিগঞ্জ জেলায় আদালত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ২১ কার্যদিবসে কোনও একক আদালতে এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হয়নি। এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম