ভুয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জ সংবাদদাতা
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

নবীগঞ্জ উপজেলায় ভুয়া রাজস্ব স্ট্যাম্প ও ভুয়া কোর্ট ফি তৈরি করে বিক্রির অপরাধে বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় বিভিন্ন স্ট্যাম্প ভেন্ডর ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকল শনাক্ত করার মেশিন দিয়ে ভুয়া রেভিনিউ স্ট্যাম্প, ভুয়া কোর্ট ফি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভুয়া স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে বিক্রি করে আসছে একটি প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম