হবিগঞ্জ পৌর নির্বাচনে ৬৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

হবিগঞ্জ সংবাদদাতা
০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম দফার পৌর নির্বাচনে ভোট হবে হবিগঞ্জ পৌরসভায়। এ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন দল থেকে ৬৮ জন প্রার্থী মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের অনুসারীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসে আসেন এবং রিটার্নিং কর্মকর্তা মো. সাদেকুল ইসলামের হাতে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. সাদেকুল ইসলাম বলেন, মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক সেলিম, বিএনপি বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম তরফদার তনু, বশিরুল আলম কাউছার, মো. সামছুল হুদা, গাজী মোহাম্মদ পারভেজ হাসান।

এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উল্লেখ্য, পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভায়  ইভিএমে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। হবিগঞ্জ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৯০৩ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী