শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী তৌহিদুল আলম প্রত্যয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার এলাকার একটি মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

প্রত্যয় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায়।

ওসি বলেন, ‘মেসের জানালার গ্রিলের সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে ওই শিক্ষার্থীর লাশ ঝুলানো ছিল। আমরা গিয়ে লাশ উদ্ধার করি। শরীরে আপাতত সন্দেহ করার মতো কোনও চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আবু হেনা পহিল জানান, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে যায়। পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে বলছে, সে আত্মহত্যা করেছে। তার পরিবারকে জানানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম