ডিজিটাল আইনের মামলায় তিন সাংবাদিকের জামিন

সিলেট প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬

সংবাদ প্রকাশের জেরে সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকেও জামিন পেয়েছেন সিলেটের তিন সাংবাদিক।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন- দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চিফ ফটো জার্নালিস্ট এস এম সুজন ও স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্ধারিত কার্যদিবসে শুনানিকালে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম সাংবাদিকদের জামিন দেন। বিবাদী পক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট শিপা বেগম। আইনজীবী নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু বলেন, অহেতুক হয়রানি করার জন্য আমাদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যার কোনও ভিত্তি নেই। মূলত হয়রানি করার জন্য আমাদের ওপর এই মামলা করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী