গ্রামগুলোকে শহরে পরিণত করছে সরকার: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকেও জলবায়ুজনিত কারণে ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর “আমার গ্রাম, আমার শহর” স্লোগান বাস্তবায়ন করে দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করা হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ শহরের সব সুবিধা গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।’

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় সৌর সড়কবাতি প্রকল্পের উদ্বোধন ও নবনির্বাচিত বড়লেখা পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বড়লেখা পৌর পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘সাধারণ জনগণের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনতে হবে। রাস্তা-ঘাট নির্মাণ, বিদ্যুতের সুবিধা পৌঁছানোসহ বাস্তবায়নযোগ্য জনকল্যাণকর সব কাজ যথাসময়ে করতে হবে। জনগণ পারিবারিক ও সামজিক সমস্যার সমাধানের জন্য এলে সমাধানের ব্যবস্থা করতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের সব সুবিধা যাতে কাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ পান তা নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক জনমিলনায়তনে আয়োজিত অপর এক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী ৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ১১ লাখ টাকার শিক্ষা উপবৃত্তির চেক এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ১০টি হুইল চেয়ার, ২টি হেয়ারিং এইড, ৫টি সাদাছড়ি বিতরণ করেন। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড এবং বেদে, দলিত, হরিজনসহ অনগ্রসর সম্প্রদায়ের ১৫ জনকে নতুন বই প্রদান করেন। এছাড়াও বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের