দিরাইয়ে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৬

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 গুলিবিদ্ধ হয়েছেন ফিরোজ মিয়ার পক্ষের তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২) ও নাহিদ (২০) এবং আরজু খানের পক্ষে এহিয়া খান (৬৫)। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা প্রবাসী আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিরাই থানায় উভয়পক্ষের ডজনখানেক মামলা রয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের পক্ষের নজরুল খানকে (৪৫) রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। এর জের ধরে আজ সোমবার সন্ধ্যায় দুইপক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ রঞ্জন দাস জানান, গুলিবিদ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উভয়পক্ষের ৪/৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামটি উপজেলা সদর থেকে অনেক দূরে। গ্রামের পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ