সাতছড়িতে অস্ত্র ও গোলা উদ্ধার অভিযান সমাপ্ত

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২১:৪০আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৪০

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে ৩ দিনের গোপনীয় অভিযান শেষে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সাতছড়িতে থাকবে গোয়েন্দা নজরদারি।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টায় সাতছড়ির ৭ দফার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান সমাপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাতছড়িতে আমাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।’ তবে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকবে সাতছড়ি ও আশেপাশের এলাকায়।

সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছিমটিবিল ও সাতছড়ি সীমান্তে বিশেষ নজরদারি জোরদার করে বিজিবি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৪টা থেকে রাতভর সীমান্ত হতে ১ কিলোমিটার অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে অভিযান পরিচালনা করে মাটির নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করে বিজিবি। পরে বুধবার (৩ মার্চ) অনুষ্ঠানিক ভাবে উদ্ধার উৎপরতা নিয়ে সংবাদ সম্মেলন করে রকেট লাঞ্চারের গোলা উদ্ধারের তথ্য নিশ্চিত করে সীমান্তরক্ষী সংস্থাটি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী