পায়ের ব্যান্ডেজ খুলে দেখা গেলো দিব্বি সুস্থ মানুষ!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মার্চ ২০২১, ০৩:০২আপডেট : ১৬ মার্চ ২০২১, ০৩:০২

পা দিয়ে রক্ত পড়ছে, হাঁটতে পারে না এমন কথা বলে ভিক্ষা করছিল এক যুবক। তবে তার আচরণে সন্দেহ তৈরি হয় অনেকের। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার পায়ের ব্যান্ডেজ খুলে দিতেই দেখা গেলো সে দিব্বি সুস্থ মানুষ! মুরগির রক্ত পায়ে মেখে এমন প্রতারণা করছিল সে। আঘাতপ্রাপ্ত হওয়ার ভান ধরে এমন প্রতারণার দায়ে আব্দুর শুক্কুর (২৫) নামে ওই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেট দুবাই বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুর শুক্কুর কক্সবাজার বাহারছড়া এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে বলে তিনি জানান।

মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্কুর পায়ে মুরগির রক্ত মেখে আঘাতপ্রাপ্ত হওয়ার ভান করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। পলিথিনে মুরগির রক্ত রেখে ব্যান্ডেজের কাপড়ে ওই রক্ত লাগিয়ে পায়ে বেঁধে রাখতো। এরপর ব্যথা পেয়েছে, হাঁটতে পারে না এসব বলে মানুষের সহানুভূতি আদায় করে টাকা আদায় করতো।

তিনি আরও বলেন, কদমতলী বিআরটিএ বাস স্টেশনে একজন লোকের কাছ থেকে সে প্রতারণা শিখেছে বলে দাবি করে। আমরা তাকেও গ্রেফতারের চেষ্টা করছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের