জাদুকাটা নদীর ভারতীয় সীমান্তে ভাসছে বাংলাদেশি যুবকের লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ১৮:১৫আপডেট : ২২ মার্চ ২০২১, ১৮:১৫

সুনামগঞ্জের জাদুকাটা নদীতে ভাসমান এক বাংলাদেশি যুবকের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগর সীমান্তের ভারতের নলিকাটা থানার ঘোমাঘাট অংশে পড়ে থাকা নিহত যুবকের নাম সাইদুর রহমান (২৫)।

জানা গেছে, সাইদুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়গোপ টিলাগাও গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কয়লা শ্রমিক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ সোমবার ভোর সকালে বিজিবির চোখকে ফাঁকি দিয়ে সীমান্ত নদী জাদুকাটার ভারতীয় অংশের ঘোমাঘাট এলাকায় কয়লা তুলতে যায়। পরে স্থানীয় লোকজন দুপুরে জানতে পারে ঘোমাঘাট এলাকায় জাদুকাটা নদীতে সাইদুরের লাশ ভাসছে।

স্থানীয়রা আরও জানান, সাইদুর রহমান আগে থেকেই গেলে মৃগী রোগে আক্রান্ত আক্রান্ত ছিল। তাদের ধারণা, জাদুকাটা নদীতে কয়লা তোলার সময় সাইদুর রহমানের মৃগী রোগ উঠলে পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তছলিম এহসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। বিজিবির পক্ষ থেকে লাশ উদ্ধারে জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের