অবশেষে নিহত যুবকের লাশ পরিবারকে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ২১:৪৫আপডেট : ২২ মার্চ ২০২১, ২১:৪৫

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুল মুনিম বাপ্পার লাশ গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এর আগে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফুলতলা সীমান্তে সোমবার (২২ মার্চ) সকালের দিকে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে তার লাশ ফেরত চেয়ে বিক্ষোভ করেন আবেগতাড়িত গ্রামবাসী ও নিহতের পরিবার সদস্যরা।

স্থানীয় ফুলতলা ইউনিয়নের সদস্য মইনুদ্দিন জানান, গত শনিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক আব্দুল মুনিম বাপ্পা (৪০) নিহত হন। বিএসএফ সকালে তার লাশ ফেরত দিতে এলেও বিজিবি গ্রহণ করেনি এমন অভিযোগ করে তার লাশ ফেরত চেয়ে ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে শতশত গ্রামবাসী বিক্ষোভ করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বলেন, বিকালে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ফেরত আনা হয়েছে। সন্ধ্যায় নিহতের লাশ  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী  সোমবার (২২ মার্চ) রাতে বাংলা  ট্রিবিউনকে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ্ আলম সিদ্দিকী বাপ্পার মরদেহ দেশে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম