মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবলীগ নেতা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ২৩:৫১আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২৩:৫৩

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক এমাদ আহমেদ জয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদারের নেতৃত্ব তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে এক নারীর আপত্তিকর ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবি যুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। এ প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় আনা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শাল্লা নোয়াগাঁও মতো তাহিরপুরে কোনও বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী