সিলেটে করোনায় আরও দু’জনের মৃত্যু, হাসপাতালে ১১৩

সিলেট প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ২৩:৪৮আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২৩:৪৮

সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানি। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও দুইজন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫৩ জন। যার মধ্যে ৭২ জনই সিলেটের। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৪ জন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে দুজন মারা গেছেন তারা উভয়ই সিলেট জেলার বাসিন্দা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, মৌলভীবাজারের ২১ জন, হবিগঞ্জের ২০ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৭ জন।

নতুন এই ১৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯১ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৫৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬১৯ জন, হবিগঞ্জে ২ হাজার ১০৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৬৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৪০৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬ জন, হবিগঞ্জে ২ জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন।

গত ২৪ ঘণ্টায় দু’জন মারা যাওয়ায় সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ২২৯ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি