সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১৯৫; হাসপাতালে ১৭৫

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২১, ২১:১৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:১৩

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।  আর ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৫ জন। যার মধ্যে ১৬৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৯ জন। শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। আগের রোগী মিলিয়ে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ২ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের আরও ২৫ জন রয়েছেন।

নতুন এই ১৯৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৩ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৬ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।  আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ১০ হাজার ৫০৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যিনি মারা গেছেন তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর ফলে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৯ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের