প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ২০:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২০:৩৮

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বৃদ্ধ বাবাকে খুন করেছেন ছেলে ও তার স্বজনরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আকটকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করেছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।

এর আগে শনিবার দুপুরে গ্রেফতারকৃত তিনজন আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ড ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ সুপার বলেন, স্থানীয় বিজনা নদীর লীজ নিয়ে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ১০/১২টি মামলাও রয়েছে। এরই জের ধরে গত বছরের ১৫ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিছানায় থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে তার ছেলে আরশ আলী এবং তার গোষ্ঠীর লোকজন ফিকল (বল্লম জাতীয় অস্ত্র) দিয়ে পেটে আঘাত করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের ছেলে আরশ আলী বাদী হয় পরদিন প্রতিপক্ষের ৯২ জনকে আসামি করে মামলা দায়ের করে।

পুলিশ মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে বাদী পক্ষের লোকজনের কথাবার্তা সন্দেহ হয়। এর প্রেক্ষিতে গত ২২ এপ্রিল বাদী পক্ষের মিসবাহ উদ্দিনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এসময় সে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা করে। তার দেয়া তথ্যমতে, গত ২৩ এপ্রিল বাদী পক্ষের সামছুল হক ও জিলু মিয়াকে আটক করা হয়।

শনিবার তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতে নিহত জাহির আলীর ছেলে আরশ আলীর নেতৃত্বে তার গোষ্ঠীর ৭ জন মিলে জাহির আলীকে হত্যা করে। এ ঘটনায় ছেলেসহ বাকি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

/এনএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম