ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ, পিআইও আটক

হবিগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০২১, ০২:০২আপডেট : ০১ মে ২০২১, ০২:০২

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর জাল করে সাড়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্ত থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

পুলিশ জানায়, ওই উপজেলায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ১৬ লাখ ৬৮ হাজার টাকা ইউএনও’র স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার রাত ৯টার দিকে মাধবপুর থানা পুলিশ সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলার বাল্লাচেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনও’র অভিযোগের প্রেক্ষিতে তাকে চুনারুঘাট থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের