আগুনে ৬তলা ভবনসহ ৮ দোকান পুড়ে ছাই

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ মে ২০২১, ১১:৫৫আপডেট : ১৭ মে ২০২১, ১১:৫৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানিতেলের দোকান (পেক পয়েন্ট), ৬ তলা একটি ভবনসহ ৮টি দোকান প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়েছে। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলকর্মী ও পুলিশ জানায়, রবিবার (১৬ মে) রাতে একটি ভাঙারি দোনের প্লাস্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে আগুন পাশের জ্বালানিতেলের দোকানে (পেক পয়েন্ট) আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জ্বালানি ভর্তি বেশ কয়েক ড্রাম তেল ও রান্নার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়লে ৬তলা ভবনসহ আশপাশের আরও কয়েকটি দোকান মিলে ৮টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে আসা ফায়ারসার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজার ফায়ারসার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ অন্যন্যরা।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম