সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২১, ১৩:৩০আপডেট : ১৮ মে ২০২১, ১৩:৩০

প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েক দুর্নীতিরবাজকে ধরা হলেও অনেকেই বাইরে রয়ে গেছে।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা এবং পরে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মাববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, হিমাদ্রি শেখর ভদ্র, শাহাবুদ্দিন আহমেদ, জসীম উদ্দিন, অরুণ চক্রবর্তী, ঝুনু চৌধুরী, আব্দুস সালাম, রেজাউল করিম, মাসুক আহমদ, একে কুদরত পাশা, আশিক পীর, শহীদনুর আহমেদ, সিদ্ধার্থ আচার্য, বিশ্বজিৎ সেন পাপন, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান, কর্ণ বাবু দাস, নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম