শিক্ষিকার ক্ষত-বিক্ষত দেহের পাশে গৃহপরিচারকের ঝুলন্ত লাশ

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০২১, ১০:০৩আপডেট : ২০ জুন ২০২১, ২২:৪৪

সিলেটের ওসমানীনগরে তপতি চৌধুরী (৪২) নামের এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তপতি চৌধুরীর গৃহপরিচারক গৌরাঙ্গের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত (২০ জুন) মধ্যরাতে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘরের দরজা ভেঙে পুলিশ শিক্ষিকার ক্ষত-বিক্ষত লাশ ও শিক্ষিকার বসতঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৌরাঙ্গের লাশ উদ্ধার করে।

তপতি চৌধুরী খয়েরপুর সোয়ারগাঁও গ্রামের ডা. বিনয় ভূষণ দেবের স্ত্রী এবং স্থানীয় সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। পুলিশ নিহত কাজের ছেলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের সার্বিক বিষয় পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে গৌরাঙ্গ তপতিকে কোনও কারণে কুপিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে। কেননা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক কুপিয়ে শিক্ষিকাকে হত্যা ও গৃহপরিচারকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, নিহত শিক্ষিকা তপতির স্বামী নিজের চেম্বার থেকে রাতে বাড়ি ফিরে বসতঘরের দরজা বন্ধ পাওয়ায় স্ত্রীকে ডাকাডাকি করে কোনও সাড়া পাননি। পরে তিনি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে শিক্ষিকা তপতি চৌধুরীর লাশ উদ্ধার করে। এ সময় ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৌরাঙ্গের লাশও উদ্ধার করে পুলিশ।

/টিটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী